ARTPOET.IN

নিজের হাতে উপার্জনে | nijer hate uparjone

Getting your Trinity Audio player ready...

নিজের হাতে উপার্জনে

  সাধনা নেই সহিষ্ণুতার।

পরের কাছে হাত পেতে খাই,

  বাহাদুরি তারি গুঁতার।

কৃপণ দাতার অন্নপাকে

ডাল যদি বা কমতি থাকে

গাল-মিশানো গিলি তো ভাত–

  নাহয় তাতে নেইকো সুতার।

নিজের জুতার পাত্তা না পাই,

  স্বাদ পাওয়া যায় পরের জুতার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top