প্রত্যহ প্রভাতকালে ভক্ত | protyoho probhatkale bhokto Getting your Trinity Audio player ready... প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুরস্তব্ধ হয়ে বসে থাকে আসনের কাছেযতক্ষণে সঙ্গ তার না করি স্বীকারকরস্পর্শ দিয়ে।এটুকু স্বীকৃতি লাভ করিসর্বাঙ্গে তরঙ্গি উঠে আনন্দপ্রবাহ।বাক্যহীন প্রাণীলোক-মাঝেএই জীব শুধুভালো মন্দ সব ভেদ করিদেখেছে সম্পূর্ণ মানুষেরে;দেখেছে আনন্দে যারে প্রাণ দেওয়া যায়যারে ঢেলে দেওয়া যায় অহেতুক প্রেম,অসীম চৈতন্যলোকেপথ দেখাইয়া দেয় যাহার চেতনা।দেখি যবে মূক হৃদয়েরপ্রাণপণ আত্মনিবেদনআপনার দীনতা জানায়ে,ভাবিয়া না পাই ও যে কী মূল্য করেছে আবিষ্কারআপন সহজ বোধে মানবস্বরূপে;ভাষাহীন দৃষ্টির করুণ ব্যাকুলতাবোঝে যাহা বোঝাতে পারে না,আমারে বুঝায়ে দেয়– সৃষ্টি-মাঝে মানবের সত্য পরিচয়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 85