প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই

এমন রঙীন্ পাখা!

টুক্‌টুকে লাল্ নীল্ ঝিলিমিলি আঁকাবাঁকা।।

কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা!

তুমি টুল্‌টুলে বন-ফুলে মধু খাও,

মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও;

দাও পাখা দাও সোনালী রূপালী-পরাগ-মাখা।

কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।

মোর মন যেতে চায় না পাঠশালাতে,

প্রজাপতি!

তুমি নিয়ে যাও সাথী ক’রে তোমার সাথে।

তুমি হাওয়ায় নেচে নেচে যাও,

তোমার মত মোরে আনন্দ দাও;

এই জামা ভালো লাগে না,

দাও জামা ওই ছবি-আঁকা।

কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।

– কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

11 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

11 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

11 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago