প্রজাপতি | Projapoti Getting your Trinity Audio player ready... প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাইএমন রঙীন্ পাখা!টুক্টুকে লাল্ নীল্ ঝিলিমিলি আঁকাবাঁকা।।কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা!তুমি টুল্টুলে বন-ফুলে মধু খাও,মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও; দাও পাখা দাও সোনালী রূপালী-পরাগ-মাখা।কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।মোর মন যেতে চায় না পাঠশালাতে,প্রজাপতি!তুমি নিয়ে যাও সাথী ক’রে তোমার সাথে।তুমি হাওয়ায় নেচে নেচে যাও,তোমার মত মোরে আনন্দ দাও;এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি-আঁকা।কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।– কাজী নজরুল ইসলাম Post Views: 453