সমস্ত দিন
সমস্ত পৃথিবীই যেন আকাশ।
চারদিকে রৌদ্রের ভিতর রয়ে গেছে নির্মল জলের অনুভূতি;
জল আকাশ ও আগুনের থেকে এই সব রাত্রির জন্ম হয়;
অন্তহীন শুভ্রবিবেকী নক্ষত্রের;
এই সব স্থায়ী জিনিস চল-বিশ্বলোকের;
মানব্জীবনের; এদের অনবচ্ছিন্ন উজ্জ্বল প্রবাহে ধৌত হয়ে
সমস্ত গৃহযুদ্ধের গৃহবলিভুকদের রক্তের
শেষ বিন্দুও খুঁজে পাবে না কোথাও।
কোথাও থাকবে না আন্তর্জাতিক অন্যায়ের ছায়া আর।

 

দেখা যাবে দিন সূর্যশরীরীঃ
যাযাবর হাঁসকে নিয়ে চলেছে মেঘের
ফেনাওড়ানো দূরতর নীলিমায়;
জেগে উঠবে বিকেলের শিয়রে
সাগরের বাতাস যেন- দূর ময়দানের;
অন্তহীন নক্ষত্রের চলা ফেরার দেশে পাওয়া যায় তাকে;
ঐ ঝাউ গাছের আঁধারের ভিতরেও;
বন্ধরে নগরে
মানুষের হিংস্র বেড়ালের গর্জনকে বিনমিত ক’রে
করুণার রাত্রিঋতুর মত
পাওয়া যায় তাকে- পাওয়া যায় তাকে।

 

আজকের মলিনতা রক্ত কোথায় লীন হয়ে যাচ্ছে
সময়ের মনে- নিরবচ্ছিন্ন বিস্মরণে-
দিন ও রাত্রির অন্তহীন
জলঝর্ণার শুশ্রুষার শব্দের ভিতর।

-জীবনানন্দ দাশ

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago