কল্যাণভাজন

     নন্দিনী ও অজিত,

          তোমরা দুজনে একমনা

                  করিবে রচনা

                          তোমাদের নূতন সংসার।

                সেথা নিত্য মুক্ত রবে দ্বার

                  বিশ্বের আতিথ্য নিবেদনে

                          তোমাদের অকৃপণ মনে।

                  পুণ্য দীপ রবে জ্বালা;

                দেবতার নৈবেদ্যের ডালা

                          পূজার কুসুমে পূর্ণ হবে;

                    চতুর্দিকে বাজিবে নীরবে

                                         গম্ভীর মধুর

                          পরিপূর্ণ আনন্দের সুর,

                                  বাজিবে কল্যাণ শঙ্খধ্বনি

                                              দিবসরজনী॥

                                                      আশীর্বাদক

                                                        রবীন্দ্রনাথ ঠাকুর

                                                              দাদামশায়

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago