তোমরা দুজনে একমনা | tomra dujone ekmona Getting your Trinity Audio player ready... কল্যাণভাজন নন্দিনী ও অজিত, তোমরা দুজনে একমনা করিবে রচনা তোমাদের নূতন সংসার। সেথা নিত্য মুক্ত রবে দ্বার বিশ্বের আতিথ্য নিবেদনে তোমাদের অকৃপণ মনে। পুণ্য দীপ রবে জ্বালা; দেবতার নৈবেদ্যের ডালা পূজার কুসুমে পূর্ণ হবে; চতুর্দিকে বাজিবে নীরবে গম্ভীর মধুর পরিপূর্ণ আনন্দের সুর, বাজিবে কল্যাণ শঙ্খধ্বনি দিবসরজনী॥ আশীর্বাদক রবীন্দ্রনাথ ঠাকুর দাদামশায়– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130