তুমি আছ হিমাচল ভারতের অনন্তসঞ্চিত

তপস্যার মতো। স্তব্ধ ভূমানন্দ যেন রোমাঞ্চিত

নিবিড় নিগূঢ়-ভাবের পথশূন্য তোমার নির্জনে,

নিষ্কলঙ্ক নীহারের অভ্রভেদী আত্মবিসর্জনে।

তোমার সহস্র শৃঙ্গ বাহু তুলি কহিছে নীরবে

ঋষির আশ্বাসবাণী, “শুন শুন বিশ্বজন সবে,

জেনেছি, জেনেছি আমি।’ যে ওঙ্কার আনন্দ-আলোতে

উঠেছিল ভারতের বিরাট গভীর বক্ষ হতে

আদি-অন্ত-বিহীনের অখণ্ড অমৃতলোক-পানে,

সে আজি উঠিছে বাজি, গিরি, তব বিপুল পাষাণে।

একদিন এ ভারতে বনে বনে হোমাগ্নি-আহুতি

ভাষাহারা মহাবার্তা প্রকাশিতে করেছে আকূতি,

সেই বহ্নিবাণী আজি অচল প্রস্তরশিখারূপে

শৃঙ্গে শৃঙ্গে কোন্‌ মন্ত্র উচ্ছ্বাসিছে মেঘধুম্রস্তূপে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago