তুমি আছ হিমাচল | tumi aachho himaachal Getting your Trinity Audio player ready... তুমি আছ হিমাচল ভারতের অনন্তসঞ্চিততপস্যার মতো। স্তব্ধ ভূমানন্দ যেন রোমাঞ্চিতনিবিড় নিগূঢ়-ভাবের পথশূন্য তোমার নির্জনে,নিষ্কলঙ্ক নীহারের অভ্রভেদী আত্মবিসর্জনে।তোমার সহস্র শৃঙ্গ বাহু তুলি কহিছে নীরবেঋষির আশ্বাসবাণী, “শুন শুন বিশ্বজন সবে,জেনেছি, জেনেছি আমি।’ যে ওঙ্কার আনন্দ-আলোতেউঠেছিল ভারতের বিরাট গভীর বক্ষ হতেআদি-অন্ত-বিহীনের অখণ্ড অমৃতলোক-পানে,সে আজি উঠিছে বাজি, গিরি, তব বিপুল পাষাণে।একদিন এ ভারতে বনে বনে হোমাগ্নি-আহুতিভাষাহারা মহাবার্তা প্রকাশিতে করেছে আকূতি,সেই বহ্নিবাণী আজি অচল প্রস্তরশিখারূপেশৃঙ্গে শৃঙ্গে কোন্ মন্ত্র উচ্ছ্বাসিছে মেঘধুম্রস্তূপে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 132