রবীন্দ্রনাথ ঠাকুর

তার অন্ত নাই গো যে আনন্দে | tar onto nai go je anonde

তার      অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।

তার      অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ।

                               ও তার অন্ত নাই গো নাই।

তারে     মোহন-মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ।

তারে     দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ।

                               ও তার অন্ত নাই গো নাই।

আছে     কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন

সে যে     কত রঙের রসধারায় কতই হল মগ্ন।

                               ও তার অন্ত নাই গো নাই।

কত       শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ।

কত       বসন্ত যে ঢেলেছে তার অকারণের হর্ষ।

                               ও তার অন্ত নাই গো নাই।

সে যে     প্রাণ পেয়েছে পান ক’রে যুগ-যুগান্তরের স্তন্য

ভুবন     কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য।

                               ও তার অন্ত নাই গো নাই।

সে যে     সঙ্গিনী মোর আমারে সে দিয়েছে বরমাল্য।

আমি      ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল।

                               ও তার অন্ত নাই গো নাই।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

2 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

3 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago