তার অন্ত নাই গো যে আনন্দে | tar onto nai go je anonde Getting your Trinity Audio player ready... তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।তার অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ। ও তার অন্ত নাই গো নাই।তারে মোহন-মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ।তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ। ও তার অন্ত নাই গো নাই।আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্নসে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন। ও তার অন্ত নাই গো নাই।কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ।কত বসন্ত যে ঢেলেছে তার অকারণের হর্ষ। ও তার অন্ত নাই গো নাই।সে যে প্রাণ পেয়েছে পান ক’রে যুগ-যুগান্তরের স্তন্যভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য। ও তার অন্ত নাই গো নাই।সে যে সঙ্গিনী মোর আমারে সে দিয়েছে বরমাল্য।আমি ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল। ও তার অন্ত নাই গো নাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 133