রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে | jibnoner singhodware poshinu je khone

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে

এ আশ্চর্য সংসারের মহানিকেতনে,

সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন্‌ শক্তি মোরে

ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে

অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো?

তবু তো প্রভাতে শির করিয়া উন্নত

যখনি নয়ন মেলি নিরখিনু ধরা

কনককিরণ-গাঁথা নীলাম্বর-পরা।

নিরখিনু সুখে-দুঃখে-খচিত সংসার,

তখনি অজ্ঞাত এই রহস্য অপার

নিমেষেই মনে হল মাতৃবক্ষসম

নিতান্তই পরিচিত, একান্তই মম।

রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতি

ধরেছে আমার কাছে জননী-মুরতি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

7 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

7 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago