জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে | jibnoner singhodware poshinu je khone Getting your Trinity Audio player ready... জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণেএ আশ্চর্য সংসারের মহানিকেতনে,সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন্ শক্তি মোরেফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়েঅর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো?তবু তো প্রভাতে শির করিয়া উন্নতযখনি নয়ন মেলি নিরখিনু ধরাকনককিরণ-গাঁথা নীলাম্বর-পরা।নিরখিনু সুখে-দুঃখে-খচিত সংসার,তখনি অজ্ঞাত এই রহস্য অপারনিমেষেই মনে হল মাতৃবক্ষসমনিতান্তই পরিচিত, একান্তই মম।রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতিধরেছে আমার কাছে জননী-মুরতি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 89