নবজাগরণ-লগনে গগনে বাজে কল্যাণশঙ্খ–

এসো তুমি উষা ওগো অকলুষা, আনো দিন নিঃশঙ্ক।

           দ্যুলোকভাসানো আলোকসুধায়

           অভিষেক তুমি করো বসুধায়,

নবীন দৃষ্টি নয়নে তাহার এনে দাও অকলঙ্ক।

সম্মুখ-পানে নবযুগ আজি মেলুক উদার চিত্র।

অমৃতলোকের দ্বার খুলে দিন চিরজীবনের মিত্র।

           বিশ্বের পথে আসিয়াছে ডাক,

           যাত্রীরা সবে যাক ধেয়ে যাক,

দেহমন হতে হোক অপগত অবসাদ অপবিত্র।

মৌন যে ছিল বক্ষে তাহার বাজুক বীণার তন্ত্র।

নব বিশ্বাসে আশ্বাসহীন শুনুক বিজয়মন্ত্র।

           এসো আনন্দ, দুঃখহরণ,

           দুঃখেরে দাও করিতে বরণ,

মরণতোরণ পার হয়ে যাই অমর প্রাণের পন্থ।

কল্যাণী, তব অঙ্গনে আজি হবে মঙ্গলকর্ম,

শুভসংগ্রামে যে যাবে তাহারে পরাও বীরের বর্ম।

           বলো সবে ডাকি “ছাড়ো সংশয়’,

           বলো যাত্রীরে “হয়েছে সময়,’

বলো “নাহি ভয়’, বলো “জয় জয়,জয়ী যেন হয় ধর্ম’।

পশ্চাৎ-পানে ফিরায়ে ডেকো না, মনে জাগায়ো না দ্বন্দ্ব,

দুর্বল শোকে অশ্রুসলিলে নয়ন কোরো না অন্ধ।

           সংকট-মাঝে ছুটিবার কালে

           বাঁধিয়া রেখো না আবেশের জালে,

যে চরণ বাধা লঙ্ঘিবে তাহে জড়ায়ো না মোহবন্ধ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago