কল্যাণীয় শ্রীমান কৃষ্ণ কৃপালানি ও কল্যাণীয়া শ্রীমতী নন্দিতার

শুভপরিণয় উপলক্ষে আশীর্বাদ

 

নবজীবনের ক্ষেত্রে দুজনে মিলিয়া একমান

যে নব সংসার তব প্রেমমন্ত্রে করিছ রচনা

দুঃখ সেথা দিক বীর্য, সুখ দিক সৌন্দর্যের সুধা,

মৈত্রীর আসনে সেথা নিক স্থান প্রসন্ন বসুধা,

হৃদয়ের তারে তারে অসংশয় বিশ্বাসের বীণা

নিয়ত সত্যের সুরে মধুময় করুক আঙিনা।

সমুদার আমন্ত্রণে মুক্তদ্বার গৃহের ভিতরে

চিত্ত তব নিখিলেরে নিত্য যেন আতিথ্য বিতরে

প্রত্যহের আলিম্পনে দ্বারপথে থাকে যেন লেখা

সুকল্যাণী দেবতার অদৃশ্য চরণচিহ্নরেখা।

শুচি যাহা, পুণ্য যাহা, সুন্দর যা, যাহা-কিছু শ্রেয়,

নিরলস সমাদরে পায় যেন তাহাদের দেয়।

তোমার সংসার ঘেরি, নন্দিতা, নন্দিতা তব মন

সরল মাধুর্যরসে নিজেরে করুক সমর্পণ।

তোমাদের আকাশেতে নির্মল আলোর শঙ্খনাদ,

তার সাথে মিলে থাক্ দাদামশায়ের আশীর্বাদ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago