রবীন্দ্রনাথ ঠাকুর

ক্রমে ম্লান হয়ে আসে নয়নের জ্যোতি | krame mlaan haye aase nayaner jyoti

ক্রমে ম্লান হয়ে আসে নয়নের জ্যোতি

নয়নতারায়; বিপুলা এ বসুমতী

ধীরে মিলাইয়া আসে ছায়ার মতন

লয়ে তার সিন্ধু শৈল কান্তার কানন।

বিচিত্র এ বিশ্বগান ক্ষীণ হয়ে বাজে

ইন্দ্রিয়বীণার সূক্ষ্ম শততন্ত্রী-মাঝে;

বর্ণে বর্ণে সুরঞ্জিত বিশ্বচিত্রখানি

ধীরে ধীরে মৃদু হস্তে লও তুমি টানি

সর্বাঙ্গ হৃদয় হতে; দীপ্ত দীপাবলী

ইন্দ্রিয়ের দ্বারে দ্বারে ছিল যা উচ্ছলি

দাও নিবাইয়া; তার পরে অর্ধরাতে

যে নির্মল মৃত্যুশয্যা পাতো নিজহাতে–

সে বিশ্বভুবনহীন নিঃশব্দ আসনে

একা তুমি বোসো আসি পরম নির্জনে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago