ক্রমে ম্লান হয়ে আসে নয়নের জ্যোতি | krame mlaan haye aase nayaner jyoti Getting your Trinity Audio player ready... ক্রমে ম্লান হয়ে আসে নয়নের জ্যোতিনয়নতারায়; বিপুলা এ বসুমতীধীরে মিলাইয়া আসে ছায়ার মতনলয়ে তার সিন্ধু শৈল কান্তার কানন।বিচিত্র এ বিশ্বগান ক্ষীণ হয়ে বাজেইন্দ্রিয়বীণার সূক্ষ্ম শততন্ত্রী-মাঝে;বর্ণে বর্ণে সুরঞ্জিত বিশ্বচিত্রখানিধীরে ধীরে মৃদু হস্তে লও তুমি টানিসর্বাঙ্গ হৃদয় হতে; দীপ্ত দীপাবলীইন্দ্রিয়ের দ্বারে দ্বারে ছিল যা উচ্ছলিদাও নিবাইয়া; তার পরে অর্ধরাতেযে নির্মল মৃত্যুশয্যা পাতো নিজহাতে–সে বিশ্বভুবনহীন নিঃশব্দ আসনেএকা তুমি বোসো আসি পরম নির্জনে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 107