রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো ঘোর ভাঙে না তোর যে | akhano ghor bhange na tor je

এখনো ঘোর ভাঙে না তোর যে

           মেলে না তোর আঁখি,

কাঁটার বনে ফুল ফুটেছে রে

           জানিস নে তুই তা কি।

ওরে অলস,   জানিস নে তুই তা কি।

       জাগো এবার জাগো,

       বেলা কাটাস না গো।

 

            কঠিন পথের শেষে

কোথায়     অগম বিজন দেশে

ও সেই       বন্ধু আমার একলা আছে গো,

               দিস নে তারে ফাঁকি।

চিরজীবন    দিস নে তারে ফাঁকি।

     জাগো এবার জাগো,

     বেলা কাটাস না গো।

 

প্রখর রবির তাপে

নাহয়     শুষ্ক গগন কাঁপে,

নাহয়     দগ্ধ বালু তপ্ত আঁচলে

                দিক চারি দিক ঢাকি।

পিপাসাতে   দিক চারি দিক ঢাকি।

 

                মনের মাঝে চাহি

দেখ্‌ রে      আনন্দ কি নাহি।

পথে          পায়ে পায়ে দুখের বাঁশরি

                    বাজবে তোরে ডাকি।

মধুর সুরে        বাজবে তোরে ডাকি।

                    জাগো এবার জাগো,

       বেলা কাটাস না গো।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

19 hours ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

19 hours ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago