এখনো ঘোর ভাঙে না তোর যে | akhano ghor bhange na tor je Getting your Trinity Audio player ready... এখনো ঘোর ভাঙে না তোর যে মেলে না তোর আঁখি,কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি।ওরে অলস, জানিস নে তুই তা কি। জাগো এবার জাগো, বেলা কাটাস না গো। কঠিন পথের শেষেকোথায় অগম বিজন দেশেও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি।চিরজীবন দিস নে তারে ফাঁকি। জাগো এবার জাগো, বেলা কাটাস না গো। প্রখর রবির তাপেনাহয় শুষ্ক গগন কাঁপে,নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি।পিপাসাতে দিক চারি দিক ঢাকি। মনের মাঝে চাহিদেখ্ রে আনন্দ কি নাহি।পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি।মধুর সুরে বাজবে তোরে ডাকি। জাগো এবার জাগো, বেলা কাটাস না গো।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 148