এই তো তোমার প্রেম | ei to tomar prem Getting your Trinity Audio player ready... এই তো তোমার প্রেম,ওগো হৃদয়হরণ। এই-যে পাতায় আলো নাচে সোনার বরন। এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ-‘পরে, এই-যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ। এই তো তোমার প্রেম,ওগো হৃদয়হরণ। প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে। এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 127