ARTPOET.IN

এই তো তোমার আলোক-ধেনু | ei to tomar alok dhonu

Getting your Trinity Audio player ready...

এই তো তোমার আলোক-ধেনু

            সূর্যতারা দলে দলে;

কোথায় বসে বাজাও বেণু,

            চরাও মহা-গগনতলে।

তৃণের সারি তুলছে মাথা,

তরুর শাখে শ্যামল পাতা,

আলোয়-চরা ধেনু এরা

            ভিড় করেছে ফুলে ফলে।

 

সকালবেলা দূরে দূরে

            উড়িয়ে ধূলি কোথায় ছোটে।

আঁধার হলে সাঁজের সুরে

            ফিরিয়ে আন আপন গোঠে।

আশা তৃষা আমার যত

ঘুরে বেড়ায় কোথায় কত,

মোর জীবনের রাখাল ওগো

            ডাক দেবে কি সন্ধ্যা হলে?

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top