কনক উদয়াচলে তুমি দেখা দিলে,
                    হে সুর-সুন্দরি!
কুমুদ-মুদয়ে আঁখি,           কিন্তু সুখে গায় পাখী,
      গুঞ্জরি নিকুঞ্জে ভ্ৰমে ভ্রমর ভ্রমরী;
বরসরোজিনী ধনী,              তুমি হে তার স্বজনী,
      নিত্য তার প্রাণনাথে আন সাথে করি!

 

2

 

         তুমি দেখাইলে পথ যায় চক্রবাকী
                    যথা প্রাণপতি!
ব্ৰজাঙ্গনে দয়া করি,              লয়ে চল যথা হরি,
        পথ দেখাইয়া তারে দেহ শীঘ্ৰগতি!
কাঁদিয়া কাঁদিয়া আঁধা,  আজি গো শ্যামের রাধা,
        ঘুচাও আঁধার তার, হৈমবতি সতি!

 

 

         হায়, ঊষা, নিশাকালে আশার স্বপনে
                  ছিলাম ভুলিয়া,
ভেবেছিনু তুমি, ধনি,            নাশিবে ব্রজ রজনী,
        ব্রজের সরোজরবি ব্রজে প্রকাশিয়া!
ভেবেছিনু কুঞ্জবনে                    পাইব পরাণধনে
        হেরিব কদম্বমূলে রাধা-বিনোদিয়া!

 

 

           মুকুতা-কুণ্ডলে তুমি সাজাও, ললনে,
                     কুসুমকামিনী;
অান মন্দ সমীরণে                বিহারিতে তার সনে
রাধা-বিনোদনে কেন আন না, রঙ্গিণি?
রাধার ভূষণ যিনি,         কোথায় আজি গো তিনি
           সাজাও আনিয়া তাঁরে রাধা বিরহিণী!

 

 

            ভালে তব জ্বলে, দেবি, আভাময় মণি—
                       বিমল কিরণ;
ফণিনী নিজ কুন্তলে               পরে মণি কুতূহলে
           কিন্তু মণি-কুলরাজা ব্রজের রতন!
মধু কহে,ব্রজাঙ্গনে,              এই লাগে মোর মনে
           ভূতলে অতুল মণি শ্রীমধুসূদন!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago