ঊষা | Usha Getting your Trinity Audio player ready... ১ কনক উদয়াচলে তুমি দেখা দিলে, হে সুর-সুন্দরি!কুমুদ-মুদয়ে আঁখি, কিন্তু সুখে গায় পাখী, গুঞ্জরি নিকুঞ্জে ভ্ৰমে ভ্রমর ভ্রমরী;বরসরোজিনী ধনী, তুমি হে তার স্বজনী, নিত্য তার প্রাণনাথে আন সাথে করি! 2 তুমি দেখাইলে পথ যায় চক্রবাকী যথা প্রাণপতি!ব্ৰজাঙ্গনে দয়া করি, লয়ে চল যথা হরি, পথ দেখাইয়া তারে দেহ শীঘ্ৰগতি!কাঁদিয়া কাঁদিয়া আঁধা, আজি গো শ্যামের রাধা, ঘুচাও আঁধার তার, হৈমবতি সতি! ৩ হায়, ঊষা, নিশাকালে আশার স্বপনে ছিলাম ভুলিয়া,ভেবেছিনু তুমি, ধনি, নাশিবে ব্রজ রজনী, ব্রজের সরোজরবি ব্রজে প্রকাশিয়া!ভেবেছিনু কুঞ্জবনে পাইব পরাণধনে হেরিব কদম্বমূলে রাধা-বিনোদিয়া! ৪ মুকুতা-কুণ্ডলে তুমি সাজাও, ললনে, কুসুমকামিনী;অান মন্দ সমীরণে বিহারিতে তার সনেরাধা-বিনোদনে কেন আন না, রঙ্গিণি?রাধার ভূষণ যিনি, কোথায় আজি গো তিনি সাজাও আনিয়া তাঁরে রাধা বিরহিণী! ৫ ভালে তব জ্বলে, দেবি, আভাময় মণি— বিমল কিরণ;ফণিনী নিজ কুন্তলে পরে মণি কুতূহলে কিন্তু মণি-কুলরাজা ব্রজের রতন!মধু কহে,ব্রজাঙ্গনে, এই লাগে মোর মনে ভূতলে অতুল মণি শ্রীমধুসূদন!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 84