সূর্যের উদয় সহসা সমস্ত নদী
চমকিত ক’রে ফেলে- অকস্মাৎ দ্যাখা দিয়ে-
চ’লে যায়; হাড়ের ভিতরে মেঘেদের
অন্ধকার; স্তম্ভিত বন্ধুর মতো ভোর
এইখানে সাধু রাত্রির হাত ধ’রে
তাকে শ্রেয়তর চালানির মূল জেনে
নিখিলের- মৃত মাংসের স্তুপ
চারিদিকে; তার মাঝে ধন্বন্তরি, কালনেমি
কিছু চায়;
দুস্তর চাদর গায়ে অন্ধ বাতাসের।
সূর্য তবু- সূর্য যেন জ্যোতি
প্রতিবিম্ব রেখে গেছে তরবারে- ভাঁড়ের হৃদয়ে,
ধর্মোশোকের মনে।

 

করজোড়ে ভাবে তারা;
ঝলিছে সারস শব ঢের
বৈতরনী তরঙ্গের দিকে ভেসে যেতে- যেতে
লোকোত্তর সূর্যের আমোদে।

-জীবনানন্দ দাশ

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago