তারা সেই     ধীরে ধীরে আসিত

                 মৃদু মৃদু হাসিত,

            তাদের পড়েছে আজ মনে।

তারা           কথাটি কহিত না,

                 কাছেতে রহিত না,

            চেয়ে রইত নয়নে নয়নে।

তারা           চলে যেত আনমনে,

                 বেড়াইত বনে বনে,

            আনমনে গাহিত রে গান।

                 চুল থেকে ঝরে ঝরে

                 ফুলগুলি যেত পড়ে,

            কেশপাশে ঢাকিত বয়ান।

                 কাছে আমি যাইতাম,

                 গানগুলি গাইতাম,

            সাথে সাথে যাইতাম পিছু-

                 তারা যেন আনমনা,

                 শুনিত কি শুনিত না

            বুঝিবারে নারিতাম কিছু।

                 কভু তারা থাকি থাকি

                 আনমনে শূন্য আঁখি,

            চাহিয়া রহিত মুখপানে,

                 ভালো তারা বাসিত কি,

                 মৃদু হাসি হাসিত কি,

            প্রাণে প্রাণ দিত কি, কে জানে!

                 গাঁথি ফুলে মালাগুলি

                 যেন তারা যেত ভুলি

            পরাইতে আমার গলায়।

                 যেন যেতে যেতে ধীরে

                 চায় তারা ফিরে ফিরে

            বকুলের গাছের তলায়।

                 যেন তারা ভালোবেসে

                 ডেকে যেত কাছে এসে,

            চলে যেতে করিত রে মানা-

                 আমার তরুণ প্রাণে

                 তাদের হৃদয়খানি

            আধো জানা আধেক অজানা।

                 কোথা চলে গেল তারা,

                 কোথা যেন পথহারা,

            তাদের দেখি নে কেন আর!

                 কোথা সেই ছায়া-ছায়া

                 কিশোর-কল্পনা-মায়া,

            মেঘমুখে হাসিটি উষার!

                 আলোতে ছায়াতে ঘেরা

                 জাগরণ স্বপনেরা

            আশেপাশে করিত রে খেলা-

                 একে একে পলাইল,

                 শূন্যে যেন মিলাইল,

            বাড়িতে লাগিল যত বেলা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 day ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 day ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 day ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

1 day ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago