শকুন্তলা | Shakuntala Getting your Trinity Audio player ready... মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতীপ্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে,শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি,কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে,কালিদাস ! ধন্য কবি, কবি-কুল-পতি !তব কাব্যাশ্রমে হেরি এ নারী-রতনেকে না ভাল বাসে তারে, দুষ্মন্ত যেমতিপ্রেমে অন্ধ?কে না পড়ে মদন-বন্ধনে?নন্দনের পিক-ধ্বনি সুমধুর গলে;পারিজাত-কুসুমের পরিমল শ্বাসে;মানস-কমল-রুচি বদন-কমলে;অধরে অমৃত-সুধা;সৌদামিনী হাসে;কিন্তু ও মৃগাক্ষি হতে যবে গলি,ঝলেঅশ্রুধারা,ধৈর্য্য ধরে কে মর্ত্ত্যে,আকাশে?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 85