ব্যাঘাত | byaghat Getting your Trinity Audio player ready... কোলে ছিল সুরে-বাঁধা বীণা মনে ছিল বিচিত্র রাগিণী,মাঝখানে ছিঁড়ে যাবে তার সে কথা ভাবি নি।ওগো আজি প্রদীপ নিবাও, বন্ধ করো দ্বার– সভা ভেঙে ফিরে চলে যাও হৃদয় আমার।তোমরা যা আশা করেছিলে নারিনু পুরাতে–কে জানিত ছিঁড়ে যাবে তার গীত না ফুরাতে। ভেবেছিনু ঢেলে দিব মন, প্লাবন করিব দশদিশি–পুষ্পগন্ধে আনন্দে মিশিয়া পূর্ণ হবে পূর্ণিমার নিশি।ভেবেছিনু ঘিরিয়া বসিবে তোমরা সকলে,গীতশেষে হেসে ভালোবেসে মালা দিবে গলে,শেষ করে যাব সব কথা সকল কাহিনী–মাঝখানে ছিঁড়ে যাবে তার সে কথা ভাবি নি। আজি হতে সবে দয়া করে ভুলে যাও, ঘরে যাও চলে–করিয়ো না মোরে অপরাধী মাঝখানে থামিলাম ব’লে।আমি চাহি আজি রজনীতে নীরব নির্জনভূমিতলে ঘুমায়ে পড়িতে স্তব্ধ অচেতন– খ্যাতিহীন শান্তি চাহি আমি স্নিগ্ধ অন্ধকার।সাঙ্গ না হইতে সব গান ছিন্ন হল তার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102