কোলাহল তো বারণ হল | kolahol to baron holo Getting your Trinity Audio player ready... কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে।এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে,আমার ছুটি অবেলাতেই দিনদুপুরের মধ্যখানে,কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া।মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটেঅলস-বেলার খেলার সাথি এবার আমার হৃদয় টানে।বিনা-কাজের ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 101