ARTPOET.IN

বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র  | brinto hote chhinno kori shubhro

Getting your Trinity Audio player ready...

বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র কমলগুলি

             কে এনেছে তুলি।

তবু ওরা চায় যে মুখে নাই তাহে ভর্ৎসনা,

শেষ-নিমেষের পেয়ালা-ভরা অম্লান সান্ত্বনা–

মরণের মন্দিরে এসে মাধুরী-সংগীত

             বাজায় ক্লান্তি ভুলি

             শুভ্র কমলগুলি।

এরা তোমার ক্ষণকালের নিবিড়নন্দন

          নীরব চুম্বন,

মুগ্ধ নয়ন-পল্লবেতে মিলায় মরি মরি

তোমারি সুগন্ধ-শ্বাসে সকল চিত্ত ভরি–

হে কল্যাণলক্ষ্মী, এরা আমার মর্মে তব

          করুণ অঙ্গুলি

          শুভ্র কমলগুলি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

Scroll to Top