অসময় | osomoy Getting your Trinity Audio player ready... বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধ নীরবতাআপনি গড়িবে তুলি আপনার কথা।আজি সে রয়েছে ধ্যানে–এ হৃদয় মমতপোভঙ্গভয়ভীত তপোবনসম।এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়াবসন্তকুসুমমালা এসেছ পরিয়া,এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি–নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি।শুধু এ মর্মরহীন বনপথ-‘পরিতোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি।প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে,কালিকার গান আজি আছে মৌন হয়ে।তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল,অকালে ফুটিতে চাহে সকল মুকুল।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 90