পুরুরবা | Pururoba Getting your Trinity Audio player ready... যথা ঘোর বনে ব্যাধ বধি অজাগরে,চিরি শিরঃ তার, লভে অমূল রতনে ;বিমুখি কেশীরে আজি, হে রাজা, সমরে,লভিলা ভুবন-লোভ তুমি কাম-ধনে !হে সুভগ, যাত্রা তব বড় শুভ ক্ষণে !—ঐ যে দেখিছ এবে, গিরির উপরে,আচ্ছন্ন, হে মহীপতি, মূৰ্চ্ছা-রূপ ঘনেচাঁদেরে, কে ও, তা জান ? জিজ্ঞাস সত্বরে,পরিচয় দেবে সখী, সমুখে যে বসি ।মানসে কমল, বলি, দেখেছ নয়নে ;দেখেছ পূর্ণিমা-রাত্রে শরদের শশী ;বধিয়াছ দীর্ঘ-শৃঙ্গী কুরঙ্গে কাননে;—সে সকলে ধিক্ মান ! ওই হে উৰ্ব্বশী !সোণার পুতলি যেন, পড়ি অচেতনে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 134