পরলোক | Porolok Getting your Trinity Audio player ready... আলোক-সাগর-রূপ রবির কিরণে,ডুবে যথা প্রভাতের তারা সুহাসিনী ;–ফুটে যথা প্রেমামোদে, আইলে যামিনী,কুসুম-কুলের কলি কুসুম-যৌবনে ;–বহি যথা সুপ্রবাহে প্রবাহ-বাহিনী,লভে নিরবাণ সুখে সিন্ধুর চরণে,—এই রূপে ইহ লোক—শাস্ত্রে এ কাহিনী—নিরস্তর সুখরূপ পরম রতনেপায় পরে পর-লোকে, ধরমের বলে ।হে ধৰ্ম্ম, কি লোভে তবে তোমারে বিস্মরি,চলে পাপ-পথে নর, ভুলি পাপ-ছলে ?সংসার-সাগর-মাঝে তব স্বর্ণতরিতেয়াগি, কি লোভে ডুবে বাতময় জলে ?দু দিন বাঁচিতে চাহে, চির দিন মরি ?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 110