কুসুমের কীট | Kusumer Kit Getting your Trinity Audio player ready... কি পাপে, কহ তা মোরে, লো বন-সুন্দরি,কোমল হৃদয়ে তব পশিল,—কি পাপে—এ বিষম যমদূত ? কাঁদে মনে করিপরাণ যাতনা তব ; কত যে কি তাপেপোড়ায় দুরন্ত তোমা, বিষদন্তে হরিবিরাম দিবস নিশি ! মৃদে কি বিলাপেএ তোমার দুখ দেখি সখী মধুকরী,উড়ি পড়ি তব গলে যবে লো সে কাঁপে ?বিষাদে মলয় কি লো, কহ, সুবদনে,নিশ্বাসে তোমার ক্লেশে, যবে লো সে আসেযাচিতে তোমার কাছে পরিমল-ধনে ?কানন-চন্দ্রিমা তুমি কেন রাহু-গ্রাসে?মনস্তাপ-রূপে রিপু, হায়, পাপ-মনে,এইরূপে, রূপবতি, নিত্য সুখ নাশে !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 119