ARTPOET.IN

না বাঁচাবে আমায় যদি | na bachabe amay jodi

Getting your Trinity Audio player ready...

না বাঁচাবে আমায় যদি

              মারবে কেন তবে?

কিসের তরে এই আয়োজন

              এমন কলরবে?

অগ্নিবাণে তূণ যে ভরা,

চরণভরে কাঁপে ধরা,

       জীবনদাতা মেতেছ যে

              মরণ-মহোৎসবে।

বক্ষ আমার এমন ক’রে

              বিদীর্ণ যে কর

উৎস যদি না বাহিরায়

              হবে কেমনতরো?

এই যে আমার ব্যথার খনি

জোগাবে ওই মুকুটমণি–

        মরণ-দুখে জাগাব মোর

              জীবন-বল্লভে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

Scroll to Top