ARTPOET.IN

দু-কানে ফুটিয়ে দিয়ে | dukane futiye dile

Getting your Trinity Audio player ready...

দু-কানে ফুটিয়ে দিয়ে

     কাঁকড়ার দাঁড়া

বর বলে, ‘কান দুটো

     ধীরে ধীরে নাড়া।’

বউ দেখে আয়নায়,

জাপানে কি চায়নায়

হাজার হাজার আছে

     মেছনীর পাড়া–

কোথাও ঘটেনি কানে

     এত বড়ো ফাঁড়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top