ARTPOET.IN

দুঃখ এ নয় সুখ নহে গো | dukkho e noy sukh nohe go

Getting your Trinity Audio player ready...

দুঃখ এ নয়, সুখ নহে গো–

   গভীর শান্তি এ যে,

আমার সকল ছাড়িয়ে গিয়ে

    উঠল কোথায় বেজে।

ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,   ছাড়িয়ে আপনারে

সাথে করে নিল আমায়    জন্মমরণপারে–

   এল পথিক সেজে।

          দুঃখ এ নয়, সুখ নহে গো–

   গভীর শান্তি এ যে।

চরণে তার নিখিল ভুবন          নীরব গগনেতে

আলো-আঁধার আঁচলখানি         আসন দিল পেতে।

এত কালের ভয় ভাবনা          কোথায় যে যায় সরে,

ভালোমন্দ ভাঙাচোরা                 আলোয় ওঠে ভরে,

                কালিমা যায় মেজে।

          দুঃখ এ নয়, সুখ নহে গো–

                গভীর শান্তি এ যে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top