দুঃসহ দুঃখের বেড়াজালে | duhsoho dukkher berajale Getting your Trinity Audio player ready... দুঃসহ দুঃখের বেড়াজালেমানবেরে দেখি যবে নিরুপায়,ভাবিয়া না পাই মনে,সান্ত্বনা কোথায় আছে তার।আপনারি মূঢ়তায়, আপনারি রিপুর প্রশ্রয়েএ দুঃখের মূল জানি;সে জানায় আশ্বাস না পাই।এ কথা যখন জানি,মানবচিত্তের সাধনায়গূঢ় আছে যে সত্যের রূপসেই সত্য সুখ দুঃখ সবের অতীততখন বুঝিতে পারি,আপন আত্মায় যারাফলবান করে তারেতারাই চরম লক্ষ্য মানবসৃষ্টির;একমাত্র তারা আছে, আর কেহ নাই;আর যারা সবেমায়ার প্রবাহে তারা ছায়ার মতন–দুঃখ তাহাদের সত্য নহে,সুখ তাহাদের বিড়ম্বনা,তাহাদের ক্ষতব্যথা দারুণ আকৃতি ধ’রেপ্রতি ক্ষণে লুপ্ত হয়ে যায়,ইতিহাসে চিহ্ন নাহি রাখে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135