দুঃখের বরষায় | dukkher borshay Getting your Trinity Audio player ready... দুঃখের বরষায় চক্ষের জল যেই নামলবক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল।মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদে বেদনায়;অর্পিনু হাতে তাঁর, খেদ নাই, আর মোর খেদ নাই।বহুদিন-বঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা,চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা।এতদিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য।ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143