দর্পণ | dorpon Getting your Trinity Audio player ready... দর্পণ লইয়া তারে কী প্রশ্ন শুধাও একমনেহে সুন্দরী, কী সংশয় জাগে তব উদ্বিগ্ন নয়নে।নিজেরে দেখিতে চাও বাহিরে রাখিয়া আপনারেযেন আর কারো চোখে; আর কারো জীবনের দ্বারেখুঁজিছ আপন স্থান। প্রেমের অর্ঘ্যের কোনো ত্রুটিদেখ কি মুখের কোনোখানে। তাই তব আঁখিদুটিনিজেরে কি করিছে ভর্ৎসনা। সাজায়ে লইয়া সর্বদেহেস্বর্গের গর্বের ধন, তবে যেতে চাও তার গেহে?জান না কি হে রমণী, দর্পণে যা দেখিছ তা ছায়া,পার না রচিতে কভু তাই দিয়ে চিরস্থায়ী মায়া।তিলোত্তমা অনুপমা সুরেন্দ্রের প্রমোদপ্রাঙ্গণেকঙ্কণঝংকারে আর নৃত্যলোল নূপুরনিক্বণেনাচিয়া বাহিরে চলে যায়। লয়ে আত্মনিবেদনগৌরবে জিনিলা শচী ইন্দ্রলোকে নন্দন-আসন।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 184