দরিদ্রা | doridra Getting your Trinity Audio player ready... দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসিহে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভালো লাগে,বেদনাকাতর মুখে সকরুণ হাসি,দেখে মোর মর্ম-মাঝে বড়ো ব্যথা জাগে।আপনার বক্ষ হতে রস-রক্ত নিয়েপ্রাণটুকু দিয়েছিস সন্তানের দেহে,অহর্নিশি মুখে তার আছিস তাকিয়ে,অমৃত নারিস দিতে প্রাণপণ স্নেহে।কত যুগ হতে তুই বর্ণগন্ধগীতেসৃজন করিতেছিস আনন্দ-আবাস,আজো শেষ নাহি হল দিবসে নিশীথে–স্বর্গ নাই, রচেছিস স্বর্গের আভাস।তাই তোর মুখখানি বিষাদ-কোমল,সকল সৌন্দর্যে তোর ভরা অশ্রুজল।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 200