তব রবিকর আসে কর বাড়াইয়া | tobo robikor ase kor baraiya Getting your Trinity Audio player ready... তব রবিকর আসে কর বাড়াইয়া এ আমার ধরণীতে।সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া কী আছে কী চায় নিতে।রাতের আঁধারে ফিরে যায় যবে, জানিনিয়ে যায় বহি মেঘ-আবরণখানি,নয়নের জলে রচিত ব্যাকুল বাণী খচিত ললিত গীতে। নব নব রূপে বরণে বরণে ভরিবুকে লহ তুলি সেই মেঘ-উত্তরি।লঘু সে চপল কোমল শ্যামল কালো,হে নিরঞ্জন, নাই বাস তারে ভালো,তারে দিয়ে তুমি ঢাক আপনার আলো সকরুণ ছায়াটিতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 124