বাসে না সে অশ্রুহিম কুহেলিরে ভালো মৃত্যুর পিঙ্গল ছায়া প্রেতপুর কালো আলেয়ার আলো করে নাকো বিমুগ্ধ তাহারে! পিরামিডসম সুপ্ত সমাধির দ্বারে দাঁড়ায় না নিস্পলক প্রহরীর বেশে! –চেয়ে থাকে, কবে কোন প্ৰেমাস্পদ এসে অঙ্কে তার এঁকে দেয় যৌবনের অরুণ-চুম্বন নিমেষের আঁখিপাতে কেড়ে লয় মন।