কূল থেকে মোর গানের তরী | kul theke mor ganer tori Getting your Trinity Audio player ready... কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে–সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে।যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে– সেখানে নয়। যেখানে ওই গ্রামের বধূ আসে জলে– সেখানে নয়।যেখানে নীল মরণলীলা উঠছে দুলেসেখানে মোর গানের তরী দিলেম খুলে।এবার, বীণা, তোমায় আমায় আমরা একা।অন্ধকারে নাই বা কারে গেল দেখা।কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়।বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয়।দিশাহারা আকাশভরা সুরের ফুলেসেই দিকে মোর গানের তরী দিলেম খুলে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102