ARTPOET.IN

কূল-ছাড়া যে মানুষ সাগরিক | kul chhara je manush sagarik

Getting your Trinity Audio player ready...

কূল-ছাড়া যে মানুষ সাগরিক

বৃথা কেন ডাকো তারে, নাগরিক?

     তোমাদের বাসাখানা সর্বথা

     ঘটাইছে আকাশের খর্বতা,

           দৃপ্ত সে প্রস্তর প্রাচীরিক।

মোর মন অন্তরে অন্তরে

ঊনপঞ্চাশ বায়ু সঞ্চরে,

   আশ্রয় খোলা তার চারি দিক,

   বৃথা কেন ডাকো মোরে নাগরিক।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top