এ আমার শরীরের শিরায় শিরায় | e aamaar sharirer shiraay shiraay Getting your Trinity Audio player ready... এ আমার শরীরের শিরায় শিরায়যে প্রাণ-তরঙ্গমালা রাত্রিদিন ধায়সেই প্রাণ ছুটিয়াছে বিশ্বদিগ্বিজয়ে,সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়েনাচিছে ভুবনে; সেই প্রাণ চুপে চুপেবসুধার মৃত্তিকার প্রতি রোমকূপেলক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরষে,বিকাশে পল্লবে পুষ্পে– বরষে বরষেবিশ্বব্যাপী জন্মমৃত্যুসমুদ্রদোলায়দুলিতেছে অন্তহীন জোয়ার-ভাঁটায়।করিতেছি অনুভব, সে অনন্ত প্রাণঅঙ্গে অঙ্গে আমারে করেছে মহীয়ান।সেই যুগযুগান্তের বিরাট স্পন্দনআমার নাড়ীতে আজি করিছে নর্তন।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 401