এ আমির আবরণ সহজে স্খলিত | e air aboron sohoje skholito Getting your Trinity Audio player ready... এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক;চৈতন্যের শুভ্র জ্যোতিভেদ করি কুহেলিকাসত্যের অমৃত রূপ করুক প্রকাশ।সর্বমানুষের মাঝেএক চিরমানবের আনন্দকিরণচিত্তে মোর হোক বিকীরিত।সংসারের ক্ষুব্ধতার স্তব্ধ ঊর্ধ্বলোকেনিত্যের যে শান্তিরূপ তাই যেন দেখে যেতে পারি,জীবনের জটিল যা বহু নিরর্থক,মিথ্যার বাহন যাহা সমাজের কৃত্রিম মূল্যেই,তাই নিয়ে কাঙালের অশান্ত জনতাদূরে ঠেলে দিয়েএ জন্মের সত্য অর্থ স্পষ্ট চোখে জেনে যাই যেনসীমা তার পেরোবার আগে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92