একাধারে তুমিই আকাশ, তুমি নীড় | ekadhare tumii akash tumi nir Getting your Trinity Audio player ready... একাধারে তুমিই আকাশ, তুমি নীড়।হে সুন্দর, নীড়ে তব প্রেম সুনিবিড়প্রতি ক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতেমুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে।সেথা ঊষা ডান হাতে ধরি স্বর্ণথালানিয়ে আসে একখানি মাধুর্যের মালানীরবে পরায়ে দিতে ধরার ললাটে;সন্ধ্যা আসে নম্রমুখে ধেনুশূন্য মাঠেচিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণঝারিপশ্চিমসমুদ্র হতে ভরি শান্তিবারি।তুমি যেথা আমাদের আত্মার আকাশ,অপার সঞ্চারক্ষেত্র, সেথা শুভ্র ভাস;দিন নাই, রাত নাই, নাই জনপ্রাণী,বর্ণ নাই, গন্ধ নাই–নাই নাই বাণী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 156