আশা | Aasha Getting your Trinity Audio player ready... বাহ্য-জ্ঞান শূন্য করি,নিদ্রা মায়াবিনীকত শত রঙ্গ করে নিশা-আগমনে!—কিন্তু কি শকতি তোর এ মর-ভবনেলো আশা!—নিদ্রার কেলি আইলে যামিনী,ভাল মন্দ ভুলে লোক যখন শয়নে,দুখ,সুখ,সত্য,মিথ্যা!তুই কুহকিনী,তোর লীলা-খেলা দেখি দিবার মিলনে,—জাগে যে স্বপন তারে দেখাস্,রঙ্গিণি!কাঙ্গালী যে,ধন-ভোগ তার তোর বলে;মগন যে,ভাগ্য-দোষে বিপদ-সাগরে,(ভুলি ভূত,বর্ত্তমান ভুলি তোর ছলে)কালে তীর-লাভ হবে,সেও মনে করে!ভবিষ্যৎ-অন্ধকারে তোর দীপ জ্বলে,—এ কুহক পাইলি লো কোন্ দেব-বরে?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 122