যে-লেখা পড়ে তোমাদের শুকনো চোখে জল আসবে সেই লেখা আমার হাত থেকে বেরিয়ে উড়ে ওই ডালে গিয়ে বসল। এখন থেকে তাকে পড়তে শুরু করবে পাখিরা। শুনে-শুনে মুখস্থ হয়ে যাবে গাছেদেরও। কিন্তু গাছেরা তো কথা বলতে পারে না! কী হবে? কী আবার হবে! আমি আর বকুন, দিনে রাতে, কত গাছের গুঁড়িতে কান রেখে শুনেছি গাছ, মনে-মনে কবিতা বলছে…