হায় চিল, সোনালি ডানার চিল, এই মেঘের ভিজে দুপুরে তুমি আর কেঁদো নাকে উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে তোমার কান্নার সূরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দুরে আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে হায় চিল, সোনালি ডানার চিল, এই মেঘের ভিজে দুপুরে তুমি আর কেঁদো নাকে উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে